ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোস্তফা মহসিন,(নোয়াখালী) প্রতিনিধি :
মার্চ ৩০, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আইল্যার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সনিয়া আক্তার (১৮) একই গ্রামের আইল্যার বাড়ির শাহ আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল। এই নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে সে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মা সনিয়াকে শাসন করে। এরপর বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে যে কোনো এক সময়ে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসআই মাহবুব আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।