ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে চোলাইমদ ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মার্চ ২১, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ যাদুলালবাবু ওরফে জয় (৪৭) ও ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।জানা যায়, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়। চোলাইমদ ব্যবসায়ী জয় উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের ডোমেরহাটস্থ মৃত হীরালালবাবুর ছেলে। এদিকে, একই ইউনিয়নের বেকাটারী গ্রামে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এরা হলো উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), আফতাব আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৩), সালেক মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩২) ও মছির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৩২)। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চোলাইমদ ব্যবসায়ী, ৪ জুয়াড়িসহ বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে আরো ৫ আসামীকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আসামী যাদুলালবাবু ওরফে জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।