ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ১৩, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলের— আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আনিছুর রহমান, চান্দু, আতিয়ার রহমান পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ০৭ অক্টোবর দোকানের মালামাল ক্রয়ের জন্য ঝিনাইদহ শহরে আসেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কোনো খোঁজ না পেয়ে তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর একটি অপহরণ মামলা করেন। পরে আসামি নাসরিন ও আনিছুরের স্বীকারোক্তি মোতাবেক যশোরের সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে ২০১০ সালের ৩১ অক্টোবর নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অপর ৭ জনকে ৫ বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।