ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সায়েন্সল্যাব এলাকার ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত – ৩ আহত – ১০

ডেস্ক রিপোর্ট :
মার্চ ৫, ২০২৩ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে সায়েন্সল্যাব এলাকার ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত – ৩ আহত – ১০
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের পর দেয়ালধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকে বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।