ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রতিবন্ধী ছেলের হাতে বাবা খুন

বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় মানসিক প্রতিবন্ধী ছেলে আলাউদ্দিন হালাদারের (৩৮) আঘাতে মতিউর রহমান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধ বাবা খুন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে মানসিক প্রতিবন্ধী আলাউদ্দিন হাওলাদারকে আটক করেছে পুলিশ।নিহত মতিউর রহমান হাওলাদার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামের বাসিন্দা।শরণখোলা থানা পুলিশ জানান, সকালে মানসিক প্রতিবন্ধী আলাউদ্দিন হাওলাদার তার বাবার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় আলাউদ্দিন তার বাবার উপর ক্ষিপ্ত হন। বকাবকি শুরু করেন। এক পর্যায়ে রান্না ঘর থেকে মশলা পেষা শিল (পুতা) এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মতিউর রহমান মারা যান। এ সময় খবর পেয়ে স্থানীয়রা এসে ঘাতক ছেলে আলাউদ্দিনকে বেধে রেখে পুলিশের কাছে হস্তান্তর করেন।নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার বলেন, ভাই হলেও, আলাউদ্দিন আমার বাবার হত্যকারী। আমরা পারিবারিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নিহতের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।