ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ-৪ আসনে বড় ভাবী ও ছোট দেবর কিনেছেন আ’লীগের মনোনয়ন ফরম

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ২৩, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হতে এবার ঝিনাইদহ-৪ আসনে একই পরিবার থেকে সাবেক সংসদ সদস্য মৃত আব্দুল মান্নানের স্ত্রী ও তার ছোট ভাই ( বড় ভাবী ও ছোট দেবর) কিনেছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম। এরা হলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের সহধর্মিনী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম আরা মান্নান ও তারই ছোট দেবর বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন। এ নিয়ে দলীয় নেতা কর্মী ও এলাকায় সাধারন মানুষের মধ্যে আলোচনা এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর থেকেই ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিভিন্ন দলের প্রার্থীতা নিয়ে শুরু হয় তোড়জোর। ইতিমধ্যে গত ১৮ নভেন্বর থেকে আওয়ামীগ তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরন করে। সর্বশেষ এ আসনে আ’লীগের থেকে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এদের মধ্যে এক পরিবার থেকেই মনোনয়ন ফরম তুলেছেন শামীম আরা মান্নান ও আব্দুর রশিদ খোকন। সম্পকে এরা দু’জনে আপন বড় ভাবী ও ছোট দেবর। তবে, একই দলের থেকে ভাবী ও দেবর মনোনয়ন কেনাতে বিষয়টি এখন বেশ আলোচনায় স্থান পেয়েছে। এদিকে একই দল থেকে এক পরিবারের দু’জন মনোনয়ন কেনার বিষয়ে ছোট দেবর আব্দুর রশিদ খোকন বলেন, তিনি তার বড় ভাই মরহুম আব্দুল মান্নানের হাত ধরে দীর্ঘদিন আ’লীগ করছেন। তার বড় ভাবী শামীম আরা মান্নানও স্থানীয় আ’লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বলেন, বড় ভাবী আমার মায়ের মত। আর একই দলের থেকে দু’জনে মনোনয়ন কেনাতে পরিবারের মধ্যে কোন বিভেদ বা প্রতিক্রিয়া নেই বলে জানান তিনি। উল্লেখ্য, আ”লীগের প্রার্থী হতে এবারই অধিক সংখ্যক ব্যাক্তি মনোনয়ন ফরম কিনেছেন। তা নিয়েও দলটির মধ্যে বয়ে চলেছে আলোচনা সমালোচনার ঝড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।