ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় মামাতো-ফুফাতো ভাই নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ২, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজিডাঙ্গা এলাকায় রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জেলার মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। এরা দু’জন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে শাহ পরান ও আল মাহমুদ জেলা সদর উপজেলার হলিধানী গ্রামে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আল মাহমুদের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। পরে তাকে যশোর নেওয়ার পথে সেও মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।