ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সকল ভেদাভেদ ভূলে এবারের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : মোতাহার হোসেন এমপি

সুমন ইসলাম বাবু,লালমনিরহাট :
অক্টোবর ১৫, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্যা কবলিত ইউনিয়ন গুলোতে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণকাল লালমনিরহাট-১(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাহার হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে এবারের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি এসময় ডাউয়াবাড়ী ৪শত, গড্ডিমারী ৫শত সিন্দুর্না ৩ শত পাটিকাপাড়া ৪শত সিঙ্গীমারী ইউনিয়নে ৩শত প্যাকেট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাধারণ গন ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড মশিউর রহমান ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলে, সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড্যা,আরিফুল ইসলাম ও আর ডি আর এস এর কো অডিনেটর ইয়াজমিন নাহার প্রমুখ।

হাত ধোয়া দিবস পালিত লালমনিরহাটে

সুমন ইসলাম বাবু,লালমনিরহাট : বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানের মধ্যদিয়ে লালমনিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে চার্চ অব গড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবীর, লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল আলিম গাজি, স্টিমিটর আজিজুল হাকিম আজিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান, সহকারী শিক্ষক মেহেরুন নাহার মেরি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।