ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

Link Copied!

জাককমকপুর্ন আযোজনের মধ্য দিয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে লীগ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া।জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভ্ইুয়া, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ১ম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মোঃ মনিরুল হুদা হেলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিম প্রথমে ব্যাটিং করে ৩৮ ওভারে ১০ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নবীন ক্রীড়া ও সাহিত্য সংসদ টিম ২৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করছিল। উল্লেখ্য যে, লীগে মোট ১২টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো-উদ্বোধনীর ২ টিম, উত্তরণ ক্রীড়া চক্র, রেনেসাঁ স্পোটিং ক্লাব, আগমনী স্পোটিং ক্লাব, জাগ্রত যুব সংঘ, সবুজ ক্লাব, দিশারী স্পোটিং ক্লাব, যুব সংসদ ঠাকুরগাঁও রোড, বাংলাদেশ ক্লাব, স্টার ক্লাব ও ক্রিকেট ডেভলপমেন্ট স্কোয়ার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।