ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। প্রতিবেদনে জানানো হয়, আগষ্ট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৩টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৮৯৩ টি মামলা দায়ের করা ছাড়াও ৩৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। হারানো ৮টি মোটরসাইকেল, ১টি অটো ও ২৭ জন ভিকটিম উদ্ধার করা হয়। ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ২৭৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১২৩ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ৬৭টি উঠান বৈঠক, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ১ হাজার ৬৭টি এবং দিবা ও রাত্রি টহল ১ হাজার ৭২টি। ১ হাজার ৭১৯ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২০৩ টি চাকুরী ভেরিফিকেশন ও ১৯১ টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়। এছাড়াও ৪৬ টি আলামত নিস্পত্তি, ৪৬টি এনইআর, ৫৫টি পিএন্ডএ ও ২টি জেল প্যারেড অনুষ্ঠিত হয়। বিভিন্ন মামলায় ৩৬৮ জন আসামী গ্রেফতার ও ৯০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৩২ পিস ইয়াবা, ১ হাজার ৫১ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ১৩ বোতল বিদেশী মদ, ৪ কেজি ৯২৫ গ্রাম ও ২টি গাঁজার গাছ এবং ২০৬ বোতল ফেনসিডিল, ১ দশমিক ২৫০ লিটার তরল, হেরোইন ২৭ গ্রাম ও ১০৫ লিটার চোরাইমদ উদ্ধার করা হয়। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যোগাদানের পর ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা সকলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।