শনিবার, একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে একটি সুন্দর হ্যান্ডিক্রাফ্ট আর্ট ও প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনী ২৯ শে আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত চলবে ,প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত, যেখানে প্রতিবন্ধকতা যুক্ত মহিলা ও পুরুষদের হাতের তৈরী জিনিস এই পদর্শনীতে স্থান পেয়েছে।, যাহারা কোন অংশেই কম না, কেউ বধির, কেউ কানে কম শুনে , কেউ ঠিক মত চলাফেরা করতে পারেনা, কেউ বা আবার দেখতে পায় না, কিন্তু কাজে কেউ কম না, তাদের হাতের কাজের সুন্দর সুন্দর জিনিস এই প্রদর্শনীতে রয়েছে,, হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই সকল মানুষদের নিয়ে এইভাবে পথচলা শুরু করেছেনএই প্রদর্শনীর শুভ সূচনা করেন এবং উপস্থিত ছিলেন, বিধায়ক ও মেয়র ইন কাউন্সিলর দেবাশীষ কুমার, উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অনেক ধর সঙ্গীত শিল্পী, উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারী মুক বধির, সুশান্ত ঘোষ, প্রেসিডেন্ট এস ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন কার্তিক
ব্যানার্জী মহাশয়। ও অন্যান্যরা, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এই ধরনের প্রদর্শনী সচরাচর দেখা যায় না, যেখানে বেশির ভাগটাই আর্ট প্রদর্শনী চলে, কিন্তু যাহারা এই আর্ট প্রদর্শনীতে দেখতে যাচ্ছেন তাহারা সকলেই এই প্রদর্শনীতে না ঢুকে থাকতে পারছেন না, এবং কিছু না কিছু কিনে এই সকল মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, এবং সকলেই একটি কথাই বলেন, সুন্দর সুন্দর জিনিস যেমন রয়েছে এবং জিনিসগুলির কোয়ালিটিও খুব ভালো, আর এত সূক্ষ্ম হাতের কাজ সত্যিই
আমাদের মুগ্ধ করছে।, দামেও কম ,যাহারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন এবং যাহারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, সেই সকল মানুষদের আমরা ধন্যবাদ জানাই, এবং আরো এই সকল মানুষেরা এগিয়ে যাক আমরা এই কামনাই করি,সংস্থার কর্ণধার ও উদ্যোক্তারা বলেন, আমরা হয়তো এই মুহূর্তে বেশি জনকে সুযোগ দিতে পারি না, তবে যাহারা এই ধরনের মানুষ কাজ করেন ,তাহারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো তাহাদের কেউ সুযোগ দেওয়ার, শুধু তাই নয় কোনরকম যদি অসুবিধায় পড়েন তাহারাও যোগাযোগ করতে পারেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

