ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :
আগস্ট ৩১, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় এবছরে এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ^াস মনু (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।সে উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে।বুধবার রাত ১২টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি ।পরিবার সুত্রে জানাযায়, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন সুশান্ত বিশ^াস। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু জ¦র ধরা পড়ায় ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেল কলেজে আইসিইউ না থাকায় তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার রাত ১২টার দিকে মৃত্যুবরন করেন তিনি।তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবালু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছর এই প্রথম তালা উপজেলায় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন।এসময় তিনি ইউনিয়নবাসীসহ উপজেলার সকলকে ডেঙ্গু থেকে বাচঁতে সচেতন হওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।