ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুরে জাতীয় শোক দিবসে জনতার ঢল

Link Copied!

গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন এলাকায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে মহানগরীর ৩নং ওয়ার্ডের হাতিমারা স্কুল এন্ড কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কাশিমপুর সাবেক চেয়ারম্যান কলিমউদ্দিন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচিত সাবেক সফল জনপ্রিয় মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম। তিনি বক্তৃতায় বলেন, মাত্র ৩ বছর দায়িত্ব পালন করে জনগনের কাছে এসেছি। অনেক উন্নয়ন করেছি। এ বছরই সে ধারায় আবার ফিরব। অনেকেই ১৫ বছরেও তা পারেনি। বিগত দিনে আমাকে ষড়যন্ত্র করে গাজীপুরের উন্নয়নের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে বহিষ্কার করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন থেকে আমাকে বাহিরে রাখা হয়েছে। আমার মা জায়েদা খাতুন এর নির্বাচন প্রচার প্রচারনায় বাধা দেওয়া হয়েছে। পাঁচ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফুল আলম আসকর সভাপতি সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের। বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মন্ডল, মাহমুদা আক্তার মুক্তি তিন বারের সফল নারী কাউন্সিলর, নুরুল হক সাবেক মেম্বার , সাজেদুল হক সানজিদ, কামরুজ্জামান খান সহ সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, এসময় উপস্থিত ছিলেন লিমন সরকার, কাশিমপুর থানা আলেম সমাজের নেতারা। কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়মন সরকার অনুষ্ঠানের সঞ্চয়লনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা। ১ নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ডের নেতা কর্মীরা বেলা তিনটা বাজার পর থেকে মাঠ কানায় কানায় ভরে যায়। স্লোগানে স্লোগানে লোকান্তরিত হয়ে গেছে মাঠ। অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় কাশিমপুর থানা আওয়াম লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।