ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগস্ট ২২, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কবি সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরীর সামনে এ কর্মসূচীর আয়োজন করে চাকুরী প্রার্থীদের সংগঠন ৩৫ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়।সেসময় সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা শাখার সভাপতি রুবেল হুসাইন, চাকুরী প্রার্থী জনি আহমেদ, মিলি খাতুন, মওদুদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আমরা প্রায় ১২ বছর ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো সরকার যৌক্তিক এ দাবি মেনে নেয়নি। বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ডিজিটাল হওয়া সত্ত্বেও সোনার বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স ৩০ বছরে সীমাবদ্ধ। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না।’ তাই ২০১৮ সালে বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার সরকারি চাকুরীর বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ করার দাবী জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।