শতবর্ষী শিবপদ সরকার সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে। ৭ ছেলে-মেয়ে তার সংসার। ছেলেদের পৃথক সংসার। স্ত্রী মারা গেছে ৫/৬ বছর আগেই। আয়েরও কোন পথ নেই।তার উপর বিধবা দুই বোন থাকে তার সাথে। মাথাও অনেকটা বিগড়ে গেছে। বর্তমানে চলাফেরা করতে পারেন না শতবর্ষী বৃদ্ধো শিবপদ সরকার।এক সময়ে নিজ জমির পাশাপাশি অন্যের জমিতে কাজ করে ও ঝুঁড়িডালা বুনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধের। অথচ এখনও তার কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বেঁচে থাকার জন্য একটি কার্ড চান তিনি ।বৃদ্ধো শিবপদ সরকারের ভাঙ্গ ভাঙ্গা কণ্ঠে প্রশ্ন করেন ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো?বর্তমানে খেয়ে পরে বেঁচে থাকার জন্য শুধু একটা বয়স্ক ভাতার কার্ড চান তিনি।’ তবে বেশ কয়েক বছর তার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে বলে জানান তিনি।বৃদ্ধো শিবপদ সরকারের সংসারে থাকা বিধবা বোন কৌশলী সরকার বলেন, দাদার বয়স একশ’ পার হয়ে গেছে। মাথাও ঠিক নেই। বসে বসে ভুল বকাবকি করে। তার কিছু জমি ছিল তাই দিয়ে সংসার চলতো। জমাজমি ছেলে-মেয়েদের দিয়ে এখন তিনি প্রায় নিঃস্ব। বর্তমানে একটা বয়স্ক ভাতার কার্ড হলে দাদার সাথে আমরা বিধবা দু’বোনও কোন রকম তিনবেলা খেয়ে পরে বাঁচতে পারতাম।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান গোলদার জানান, শিবপদ সরকারের ছেলে বয়স্ক ভাতা পান।তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, ঐ বৃদ্ধো হয়তো আবেদন করেন নি। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আছেন বলে জানান তিনি।এ বিষয়ে তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন কোন মন্তব্য করতে রাজি হননি।
তালায় বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত 
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূমি কমিটি ও উত্তরণের আয়োজনে শনিবার (১২ আগষ্ট) সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে¡ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।তালা উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় ভূমি কমিটি নেতা এড. আজাদ হোসেন বেলাল, নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল ওহাব, সাংবাদিক মিজানুর রহমান, অধ্যাপক অচিন্ত্য সাহা, রফিকুল ইসলাম মোল্যা, শেখ সেলিম আকতার স্বপন, শেখ মাহতাব হোসেন, মোঃ শফিকুল ইসলাম,মীর জিল্লুর রহমান, ভূমিহীনদের পক্ষ থেকে নাসিমা বেগম, হামিদা বেগম, শিরীনা পারভীন প্রমুখ।সম্মেলনে বক্তারা বলেন, প্রান্তিক জনসাধারণের বৈচিত্র্যময় জীবন জীবিকার জন্য ভূমির অবদান অনেক বেশি। এজন্য সরকারের বিদ্যমান খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।আলোচনা সভার পূর্বে র্যালি ও তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।উক্ত সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা জেলার ৪টি উপজলোর ভূমি কমটিরি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

