ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে “দৈনিক করতোয়া” পত্রিকার ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!

জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শনিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক মোঃআব্দুল লতিফ, অর্থ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান শামিম, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, নুর আফতাবুল আলম রুপম, নবিন হাসান, গোলাম সারোয়ার সম্রাট , শাহ মোঃ নাজমুল ইসলাম, শাকিল আহমেদ, সাংবাদিক মজিবর রহমান শেখ, করতোয়া পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোঃ রমজান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য রেজওয়ানুল হক রিজু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।