ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
অক্টোবর ২৭, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁর জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহারে জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর ২০২২) ঠাকুরগাঁও সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁয়ের যৌথ উদ্যোগে এই জরিমানা করা হয়। জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৫টি বাস, ৭টি ট্রাক, একটি ট্যাংক লরি ও একটি কাভার্ড ভ্যান এর ড্রাইভারকে ২১ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী বিশটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ ও তাসনিম জাহান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জেলা আনসার, ঠাকুরগাঁও এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।