দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ও পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় থানা পুলিশের উদ্দ্যোগে মীরগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে মীরগঞ্জ তদন্ত কেন্দ্র আয়োজিত ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত এক সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ।সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত আব্দুল রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান হুকুম আলী, মীরগঞ্জ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সোহেব আলী, বীর মুক্তিযোদ্ধা প্রদ্দক নন্দী রায়,ইউপি সদস্য মিজানুর রহমান মিজান ,রোকসানা আক্তার,সহ বিভিন্ন পেশার মানুষ। সভায় প্রধান অতিথি আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পরে বিভিন্ন অপরাৎ দমনে মীরগঞ্জ ইউনিয়নের তিনটি স্থানে চেকপোস্ট করা সহ ওয়ার্ড ও এলাকা ভিত্তিক কমিটি করেন এলাকাবাসী কে নিয়ে।

