ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

Link Copied!

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু বকর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের ফুড সেফটি অফিসার মোঃ মাহমুদুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশেখ সাদী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃআব্দুল হান্নান, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান শামিম প্রমুখ। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।