ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে মামুনের কবর জিয়ারত করেন পুলিশ সুপার

Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে মামুনের কবর যিয়ারত করনে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। ৮ জুন বৃহষ্পতিবার বিকেলে নিহত মামুনের গ্রামের বাড়ি গাবগাছিয়ায় আসেন তিনি সেখানে তিনি মামুনের কবরে ফাতেহা পাঠ ও দোয়া ও মোনাজাত করেন। এসময় তার সফর সঙ্গি হিসেবে ইন্দুরকানী থানার ওসি তদন্ত জুলফিকার আলী ও মামুনের মামা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মামুনের মায়ের সাথে কথা বলেন এবং মামুনের রেখে যাওয়া ৮ বছরের ছেলেটিকে কাছে টেনে নেন পরিবারের অন্যঅন্য সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় সাংবাদিকগন পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা তদন্তর জন্য পিরোজপুর জেলা সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে কয়েক দিনের ভিতর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে যে অনুযায়ী পরোবর্তী ব্যবস্থা নেয়া হবে।।মামুনের মৃত্যু একটা অনাকাঙ্খিত ঘটনা। মামুন আমাদের পুলিশ পরিবারের একজন সদস্য আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উলেখ্য পিরোজপুর সদর থানায় ঝাড়–দার হিসেবে কর্মরত ছিল মামুন , সে ইন্দুরকানী থানায় প্রায় দশ বছর চাকুরি করেছে। মামুন তার মৃত্যুর জন্য ইন্দুরকানী থানার বর্তমান ওসি এনামুল হককে দায়ী করে একটি চিরকুট লিখে গেছেন। “আমি ইন্দুরকানী থানার ওসির টাকা চুরি করি নাই আমাকে ফাঁসানো হয়েছে।” তার অকাল মৃতুর জন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।