ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি :
অক্টোবর ২৬, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে ঘটনাটি ঘটে।ঘটনার শিকার নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দীপক কর্মকার বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় ৮-১০ জন যুবক আমাকে ধরে নিয়ে মারপিট করে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও দোকানের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরত দিলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যগ ফেরত পাইনি।এ ঘটনায় আজ বুধবার দুপুরে দীপক কর্মকার বাদী হয়ে চাঁদাবাজি, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।  আহত দিপক কর্মকারকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।