ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জেপি’র শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন বহিস্কার

ভান্ডারিয়া প্রতিনিধি :
মে ১৩, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র উপজেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে দলের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এমপি উপজেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ৪জনকে বহিস্কার করেন। বহিস্কৃত নেতারা হলেন- দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্ঠা সাধারন সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান টুলু, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মশিউর রহমান মৃধা, সহ সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী আকন এবং সহ সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মেজবাহ্ উদ্দিন আরিফ। সরেজমিনে জানা জায়, বহিস্কৃত নেতারা দীর্ঘদিন যাবত দলীয় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনে বিরত থেকে দলের বিরুদ্ধে অপপ্রচারসহ বিভিন্ন সভা, সমাবেশ ও মানব বন্ধনে অংশগ্রহণ করেন। এপ্রেক্ষিতে জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মনিরুল হক মনি জোমাদ্দার এবং সাধারন সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল এর স্বাক্ষরিত অভিযোগ পত্র দলের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এর কাছে দেন। গত ০৭ মে ২০২৩ইং তারিখে দলের চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা কমিটি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনান্তে সর্বসম্মতভাবে উক্ত ৪জন কে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেন।বহিস্কৃত নেতাদের মধ্যে জনাব সিদ্দিুকর রহমান টুলু ও মেজবা উদ্দিন আরিফ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন ও দলীয় প্রতীক সাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং জনাব মশিউর রহমান মৃধা দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।