রাজশাহীর গোদাগাড়ী থেকে ২টি আগ্নেয়াস্ত্রসহ এক যুবক কে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকেলে গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড়স্থ মোঃ ফাইজুল্লাহ এর তাবাস্সুম ট্রেডার্স নামক সারের দোকানের সামনে গোদাগাড়ী হতে আমনুরাগামী রাস্তায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি সহ ওই যুবক কে আটক করা হয়। আটককৃত যুবক সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়িয়া বাজার এলাকার মো. সামিদুল ইসলামের ছেলে মোঃ শামীম (১৯)। তার বর্তমান ঠিকানা গাজীপুর সদর সালনা-টেকনোগোপাড়া।শনিবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড়স্থ মোঃ ফাইজুল্লাহ এর তাবাস্সুম ট্রেডার্স নামক সারের দোকানের সামনে গোদাগাড়ী হতে আমনুরাগামী পাঁকা রাস্তার উপর উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি সহ ওই যুবক কে আটক করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

