ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রেস ক্লাবের ইফতারে দেশ ও জাতির জন্য দোয়া

ডেস্ক রিপোর্ট :
মার্চ ৩১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইফতারের আগে মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।