ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে আরো ১৩৭ গৃহহীন পরিবার পাচ্ছে বিপর্যয় সহিষ্ণু ঘর

বাগেরহাট প্রতিনিধিঃ
মার্চ ২০, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১৩৭ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা বিপর্যয় সহিষ্ণু আবাসনে তোলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামি ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।২০ মার্চ সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল, পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ইতোমধ্যে ২৫০টি পরিবারকে জমিসহ নিরাপদ আবাসনের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) আরও ৫ ইউনিয়নে ১৩৭ টি পরিবারকে জমিসহ সেমিপাকা পরিবেশ বিপর্যয় সহিষ্ণু ঘরের চাবি তুলে দেওয়া হবে তাদের হাতে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।