ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ মার্চ শুক্রবার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান আফিফ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ। সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।