ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট :
মার্চ ৯, ২০২৩ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সভা ঘিরে অশান্ত হয়ে উঠল লাহোর। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাটির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মৃত্যুর ঘটনা ঘটেছে। খবরে জানাযায়, প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার পিটিআই নেতাকর্মীরা জমায়েত হওয়ায় সক্রিয় হয় পুলিশ। পুলিশের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস।পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন, পুলিশের হামলায় লাহোরে তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন।খবর দ্যা ডনের।পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় (প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা এবং বিক্রি করা) অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে দু’দিন আগেই লাহোরের জামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ।কিন্তু সাবেক ক্রিকেট অধিনায়কের দেখা না পেয়ে ফিরে আসে। সে সময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতাকর্মীরা।অজ্ঞাতবাসে’ থাকাকালীনই বুধবার পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন ইমরান। তোষাখানা মামলার ঘটনায় পাক নির্বাচন কমিশন ৫ বছরের জন্য যে কোনও নির্বাচনে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।কিন্তু মঙ্গলবার লাহোর পুলিশ সমাবেশ ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। শহর জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে অশান্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।