ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ম্যাজিষ্ট্রেসী আদালতের বিজ্ঞ বিচারক ও জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে “পুলিশ-ম্যাজিষ্ট্রেসী” ফনফারেন্স অনুষ্ঠিত হয়। শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে কনফারেন্সে ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন প্রমুখ। এছাড়াও জেলার ৭ থানার অফিসার ইনচার্জ, কোট ইন্সপেক্টর, সিআইডি কর্মকর্তা, পিবিআই কর্মকর্তাসহ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে ২০২২ সালের সর্বোচ্চ সাক্ষ্য গ্রহনকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সর্বোচ্চ মামলা নিস্পত্তিকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, বার্ষিক সামগ্রিক কর্মমূল্যায়নে সেরা অফিসার ইনচার্জ হিসেবে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: খায়রুল আনামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।