ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় অপহরণ মামলার আসামি যুবলীগ কর্মী উত্তম বিশ্বাস গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধ :
আগস্ট ২২, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়ায় এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে যুবলীগ কর্মী উত্তম বিশ্বাস (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ আগষ্ট রাতে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
‎মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ১৭ আগষ্ট সকালে উপজেলার গোলনা এলাকা থেকে ওই ছাত্রীকে ডুমুরিয়া বিশ্বাস পাড়া এলাকার রবিন বিশ্বাসের ছেলে যুবলীগ কর্মী উত্তম কুমার বিশ্বাস মাহেন্দ্র যোগে জোর করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই দিনই ছাত্রীর মা থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর পুলিশী তদন্তে অপহরণের তথ্য বেরিয়ে আসে। সেই সূত্র ধরে থানা পুলিশের এসআই নাজমুস সাদাত তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে অপহৃত ছাত্রী কে উদ্ধার ও অপহরণ কারী উত্তম বিশ্বাস কে গ্রেফতার করে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতার কৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।