ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় দুর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা

ডুমুরিয়া প্রতিনিধি :
জুলাই ১৩, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে স¤প্রসারিত ভবনের হলরুমে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, স¤প্রতি সময়ে হঠাৎ করে ভারী বর্ষা অব্যাহত রয়েছে। ফলে মানুষের জানমাল পড়ছে হুমকিতে। এরই মধ্যে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতায় রুপ নিতে যাচ্ছে। খবর পেয়েছি, শোলগাতিয়া ব্রীজের এপ্রোস ভেঙ্গে গেছে। এছাড়া রংপুর ইউনিয়নের একটি পিচের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার নদীর পানি প্রবাহিত হয়ে রাস্তা পেরিয়ে উপজেলার রানাই গ্রামে প্রবেশ করছে। শরাফপুরের রতনখালী ¯øূইচ গেটও ঠিক নেই। অতি বর্ষায় আরও অনেক কিছু ঘটতে পারে। সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, সাপে কাটা রোগীর ভ্যাকসিন, বাসযোগ্য সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা ও যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে হবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবীর, ওসি খন্দকার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, ডাঃ হাফিজ আল আহাদ, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম তানিম, চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, মোঃ মহিউদ্দিন কবিরাজ, মনোরঞ্জন দাস, ইউপি সদস্য হাফিজুর বাগাতি,মাহবুবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।