ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

খাইরুল বাশার লাবু :
মে ২১, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী পল্লবীতে শিশু রামিসা হত্যা ও সারাদেশে নারী-শিশু খুন,ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সকাল আজ সকাল ১১.৩০টায় রংপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখা মানববন্ধন সমাবেশ করে। মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমু সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারীনেত্রী হীরামনি আক্তার হাসি।বক্তব্য দেন নারী সংগঠক মৌসুমি আক্তার মৌ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা। সমাবেশে মহিলা ফোরামের নেতা হাসি আক্তার বলেন,রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার মধ্যে দিয়ে বর্তমান দেশের নারী শিশুদের জন্য কেমন পরিস্থিতি বিরাজ করছে তা পরিস্কার হয়েছে।একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাতজন শিশু ধর্ষণের পর হত্যার খবর এসেছে।তিনি এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। মানববন্ধন সমাবেশে ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন,ধর্ষণ-হত্যা ও নির্যাতনের অহরহ ঘটনা সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে ঘটছে । দেশে বিচারহীনতার সংস্কৃতি,নানা সময় ধর্ষকদের পাশে ক্ষমতাসীনদের পক্ষ নেয়া,পর্ণগ্রাফী, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও মাদক প্রসারের ফলে এটা বেড়েই চলেছে । তিনি এর বিরুদ্ধে সকলকে সোচ্চার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান।নেতৃবৃন্দ বলেন ,আছিয়া ধর্ষণ ও হত্যার এক বছর অতিক্রান্ত হওয়ার পরও ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি।এই হলো বিচার ব্যবস্থা! নিপীড়ন যেভাবে বেড়েছে তার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অতিদ্রুত ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।