ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা

পিরোজপুর প্রতিনিধি :
এপ্রিল ২৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার ৩২ জন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার অংশ নেন, যাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ২০ লাখের বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী, জেলা আইসিটি কর্মকর্তা আবুল হাসান ও নাগরিকতা প্রকল্পের মো. নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। বক্তারা বলেন, দায়িত্বশীল ও ইতিবাচক কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য, ট্রলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় নিরাপদ ডিজিটাল আচরণ, ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং সাংবাদিকদের সাইবার নিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।