ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ৪নং ‘ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯। এসময় তিনি বলেন দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় আবাও আনতে হবে। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এস সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজিব। তিনি এ সময় বলেন,সারা বিশ্বব্যাপী কঠিন সমস্যা চলছে কিন্ত বর্তমান সরকার দেশের উন্নয়ন ধারা অব্যহত রেখেছে,তারই উধারন পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল ও মেট্ট্ররেল সহ অসংখ্য প্রকল্প যেটা কারো অজানা নয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথমে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়নের মন্ডলবাগ পুকুরপাড় বাজার ইয়ারপুর ইউপি সড়ক (চেইনেজ ০০-২৪০০মিঃ) কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি। এ সময় তার সাথে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া,। এসময় প্রথমে পুকুরপাড় রাস্তার উদ্বোধন করা হয়, এরপর পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন
করেন নেতৃবৃন্দ। এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র মাথায় হাত দিয়ে দোয়া করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু দেওয়ান, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া সানি’সহ আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

