ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি :
মার্চ ২৪, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন ও জিপি সৈয়দ সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত অতিথিরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেনের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।