ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর অফিস:
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগন পিরোজপুর এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, শাড়িতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, প্রধান শিক্ষক শাহ আলম, বশির আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা নাসির মল্লিক ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। প্রথমে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।