ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে এসডিএফ এর জেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস‌‌‌:
নভেম্বর ১৯, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ বরিশাল আঞ্চলিক অফিসের পরিচালক কৃষিবিদ মৃতুঞ্জয় সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা। সভায় বক্তব্য দেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দনী, এসডিএফ এর ভান্ডারিয়া ক্লাস্টার অফিসার একে এম মাহফুজুর রহমানসহ অন্যান্যরা। কর্মশালায় আইসিবি এর জেলা কর্মকর্তা মো. মেজবা উর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুক্তা পাশা প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত সময়ের গ্রাম কমিটিগুলোর কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি উপাদান সংক্রান্ত অগ্রগতি এবং বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। কর্মশালায় জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কমিটির সদস্যরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।