ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে : পিরোজপুরে আলোচনা সভায় বক্তারা

পিরোজপুর অফিস :
নভেম্বর ১৯, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং শিক্ষার্থীরা। প্রধান অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা পরিহার করে আত্মশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, চারপাশের সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, তারুণ্যের আবেগ, উদ্যম ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগাতে হবে। ধৈর্য, সহনশীলতা ও বৈশ্বিক জ্ঞানচর্চার মাধ্যমে তরুণরাই দেশের অগ্রগতির পথ সঠিকভাবে পরিচালনা করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।