ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়ানে ড্রেন নির্মাণ কার্যক্রম দ্রæত বাস্তবায়নের দাবীতে বিভিন্ন রাজনৈতিক দলের তরুন রাজনীতিবিদ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো আলভিনা মেহজাবিন ও হাবিবুল্লা ওয়াহেদ হাবিব । সংবাদ সম্মেলনে উপস্থিত বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেযার ম্যান রিজিয়া পারভীন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, জেলা যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন প্রমুখ। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন কাড়াপাড়া ইউনিয়নে খেলার মাঠে বালু ভরাট ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন সম্প্রসারণের প্রতিশ্রæতি দেন। সংবাদ সম্মেলনে বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।