ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে পঞ্চগড়েরতেঁতুলিয়ায় শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নে একযোগে ইউনিয়ন পর্যায়ে খেলাটির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেন।উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিৃষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী প্রমুখ। এছাড়াও ওই সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়। আগামী সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।