ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দুঃস্থ ও অসহায়দের শীতবস্ত্র দিলেন পৌর মেয়র বন্যা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ১৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। বুধবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের উপহার হিসেবে পৌরসভার মেয়র ও বাংলাদেশ মহিলা আ’লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শহর ও আশপাশের এলাকার প্রায় ৩শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য অসহায়, দুঃস্থ ও শীতার্তদের আজ ৩ শতাধিক কম্বল দিলাম। পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহসাধ্রিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।