ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১০, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব ২০২৫। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম কাজল প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা কেবল চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং মানুষ হওয়ার প্রধান পথ। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস-এই তিন গুণই নবীন শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তারা আরও বলেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।