ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত

মোঃ কামরুল ইসলাম ইন্দুরকানি পিরোজপুর থেকে:
নভেম্বর ৫, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির হাবিবুর রহমান, বর্তমান আমির মাওলানা আলী হোসেন, এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।এসময় আরও উপস্থিত ছিলেন সার্জারি কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, ডা. মিনময় পর্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী।এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খান নাছির উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।দীর্ঘ ১৬ বছর পর ইনডোর সেবা চালুউল্লেখ্য, ২০০৮ সালে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও দীর্ঘ ১৬ বছর ধরে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননী গোপালের প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে।তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ডাক্তার ও জনবল সংকট রয়ে গেছে। প্রায় লক্ষাধিক জনবসতির এই উপজেলায় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল নিয়োগের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।