ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ৩, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একই চার আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির ঘোষিত প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার, এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দুই দলই সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।