ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুলে ইউসিবি ব্যাংক এর শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন।

খুলনা প্রতিনিধি :
নভেম্বর ২, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় গতকাল ২ নভেম্বর ইউসিবি ব্যাংক খানজাহান আলী রোড শাখা কর্তৃক সি ইউ সি স্কুল এর সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক বৃন্দের মাঝে ব্যাংক কর্তৃপক্ষ ক্যাম্পেইনের বিষয়বস্তু উপস্থাপন করেন। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমনির উপস্থাপনায় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউ সি বি এল ব্যাংক পি এল সি খানজাহান আলী রোড শাখার এ ভি পি ও অপারেশন ম্যানেজার মিতালী কুন্ডু, সিনিয়র অফিসার শিরীন আক্তার, কাস্টমার সার্ভিস অফিসার ক্যাশ ফারজানা ইয়াসমিন সোমা। ব্যাংকের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য বিনা খরচে ব্যাংক হিসাব খোলা হিসাব পরিচালনার সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদুল্লাহ শহীদ, সহ-সভাপতি, সি ইউ সি, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ,সহকারী শিক্ষক কারীমা আক্তার, মিম আক্তার মনিকা, হাওয়ারিয়া, ঝর্ণা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে ইউসি সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে যুক্ত হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত সকল “শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সিইউসি সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন মানবিক কাজে সকল শ্রেণী পেশার মানুষ যেন এগিয়ে আসে এবং ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় এবং ভবিষ্যতেও সহযোগিতার অঙ্গীকার করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।