ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আনসার ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ

বগুড়ার প্রতিনিধি :
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আনসার ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বৃহস্পতিবার বগুড়ার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন ,পিভিএম এর নির্দেশে এবং সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে সারিয়াকান্দি পৌর বাজার এলাকায় আনসার ও ভিডিপি কর্মকর্তা, টিআই আল আমিন, টিআই মোছাঃ ছুফিয়া বেগম ও ভাতাভোগী আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেন। পৌরসভার সহায়তা বাজার এলাকায় আনসার ভিডিপির সদস্যেরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে এডিশ মশার লার্ভা ধ্বংস করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বাজারের ব্যাবসায়ীদের প্রতিদিন দুইবার দোকানের চারপাশ পরিষ্কার করার জন্য অনুরোধ করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, টিআই মোঃ আল আমিন, মহিলা টিআই মোছাঃ ছুফিয়া বেগম , ওয়ার্ড দলনেতা মোঃ পাভেল মিয়া, ওয়ার্ড দলনেতা মোঃ গোলাম মোস্তফা, ওয়ার্ড দলনেতা মোঃ সোহেল রানা, ওয়ার্ড দলনেতা মোঃ হোসেন আহমদ সবুজ, ওয়ার্ড দলনেতা মোঃ দীপন মিয়া, আনসার কোম্পানি কমান্ডার মোঃ আক্কাস আলী, ইউনিয়ন দলনেতা শের আলী, ইউনিয়ন আনসার কমান্ডার মিলন মিয়া আনসার কমান্ডার মোঃ রাজ্জাক আলী, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, ফটিক, মাহফুজার , ওয়ার্ড দলনেত্রী সীমা, সালতানাথ, আফরোজ, শাকিলা , শাহিনুর মহিলা কমান্ডার জাহানারা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।