ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশেরের সাগরদাঁড়ি পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব

Link Copied!

যশেরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লী পরিদর্শন করলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। শুক্রবার বিকেলে সরকারি সফরে সাগরদাঁড়ীর মধুপল্লীতে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এরপর তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদসহ সাগরদাঁড়িতে অবস্থিত বিভিন্ন ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। এসময় তিনি এখানকার নান্দনিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন। পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব পারভেজ মল্লিক ও নিগার সুলতানা। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান, আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।