ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জুলাই ২৯, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক এক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।কর্মশালার শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মূল লক্ষ্য ও ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন আজিজুল ইসলাম আজিজ। এছাড়া, জলবায়ু সংবেদনশীল রোগ ও দুর্যোগকালীন জরুরি চিকিৎসা সেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মালেক মিয়া, ডা. শরীফ শায়লা ইসলাম, ডা. কামরুন নাহার মিলি ও ডা. ববি মালাকার।ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান অতিথি ডা. শংকর প্রসাদ অধিকারী।এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর প্রোগ্রাম অফিসার আবু দাউদ, ফিল্ড অর্গানাইজার রাজিয়া আক্তার, স্বাস্থ্যকর্মী মনজিলা আক্তার ও বিথীকা রাণী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।