ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় যুবাদের ওয়ানডে সিরিজ জয় করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ডেস্ক রিপোর্ট :
জুলাই ২০, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

এক ম্যাচ বাকি রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচে ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল যুবারা।বেনোনির উইলোমুর পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।প্রথম ম্যাচের মত দ্বিতীয়টিতেও হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার জাওয়াদ আবরার। ১ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করেন তিনি।তিন নম্বরে নেমে ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সাথে ১শ রানের জুটি গড়েন আজিজুল। ৪টি বাউন্ডারিতে ৭১ বলে ৫২ রান করেন রিজান।শেষ দিকে সামিউন বশির ২০ বলে ২৫, ফরিদ হাসান ১৪ ও আল ফাহাদ ১৫ রান করেন।দক্ষিণ আফ্রিকার কর্ন বোথা ও পল জেমস ২টি করে উইকেট নেন।জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.২ ওভারে ১৬১ রানে অলআউ হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জেসন রোলেস। বাংলাদেশের আল ফাহাদ-আজিজুল ও স্বাধীন ইসলাম ২টি করে উইকেট নেন। আগামী ২২ জুলাই বেনোনিতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।