ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ 

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ১১, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতার্ত অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার হরিপুর উপজেলার শীতলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র আয়োজনে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যগণ। এ সময় আশপাশের এলাকার ৫ শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে দিনব্যাপী প্রায় ৬শতাধিক রোগী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা, ব্যবস্থাপত্র ও ঔষুধ সুবিধা নেন। উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও বিজিবির পক্ষ থেকে জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই দিন গোগর ঈদগাঁহ মাঠে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।