ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৪, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই শহীদদের সনদ দেওয়া সম্ভব কিন্তু সনদ একটু কঠিন কারণ যোদ্ধা‌দের সংখ্যা অ‌নেক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ।শুক্রবার (৪ জুলাই) বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে টঙ্গীতে দুই শহীদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা শারমীন।তিনি বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।এ সময় শহীদ মারওয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরে পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি এক বছর হলো। এতদিনেও শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমরা নাকি সময়মতো পৌঁছাই না। কিন্তু তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেরি হলেও আমরা সবার কাছে পৌঁছাতে চাই। শহীদ নাফিসার বাবা যে অনুদান পাওয়ার কথা, তা তিনি পেয়েছেন।এখানে আরেকজন শহীদের বাবাও অনুদান পেয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।